কবিতা গার্হস্থ্য বিনিময়
কবি সৈয়দ মেহেদী হাসান
সময় 2025
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

প্রচন্ড ঘুমের ঘোরে তোমাকে ডেকে উঠছি—
বহুদিন পর দেখা—তুমি হাটছিলে চৈত্রের কিনার ধরে
আমি শীতে কাঁপছি—ভাঙছি—বৃদ্ধ হচ্ছি থুরথুরে।

সংসারের প্লেট ধুতে যতখানি রোদ লাগে
চোখ খুলে রাখলে যতটুকু ঘুম থেকে যায় কোটরে
রক্ত ধুয়ে ফেললে যেখানটা তবুও লোহিত রঙিণ
তোমার ভেতরে লোকালয় যেভাবে বিলীন—
যেভাবে নারীর প্রেম—অস্তগামী সূর্যের ঘোড়া
ডুবতে ডুবতে বেঁচে থাকে দিনের শ্লেষে
পৃথিবী হারায় চাঁদ—দিক নির্ণয়ের ঘুর্ণন
মাঠের হৃদয়—তোমাকে ভালোবেসে।

একা একা—
আরো একা হলো ক্রিতদাস সে
চায়েরকাপে পান করে দুঃখ; আক্ষেপে
স্রোতে বিদীর্ণ চাঁদোয়া ঘোর—
উনুনে উঠছে জেগে আতপের ঘ্রাণ
কৃষক ফসলের মাঠে—অনাবৃষ্টিতে খৈলান।

guest
0 Comments
Newest
Oldest Most Voted