কবিতা বে – নকাব
কবি আজিজুল হক
সময় ২৭/৯/২৬
উৎসর্গ লড়াকুদের
লিখার স্থান কোচবিহার
কবিতার বিষয় প্রতিবাদ, ভারতবর্ষ, রাজনৈতিক
Review This Poem

নারীর কোমল বুকে ঠাঁই নিয়ে ভালোবাসার মিথ্যে গল্প বলে ওরা

আসলে দাঁত গুলো কীট কীট করে স্তনের বোঁটায় কামড়াবে বলে,
শালা, প্রেম বলে!

মুহাব্বতের বুলি কপচে ওরা
মানুষের দিলে বপন করে
সারাতানের বীজ,
আর একদল দানিশমন্দের মুখোশধারী হাশারারা
তাতে তা’প দেয়,
কালনাগিনীর ডিমে জন্ম নেয়
যতসব ফিতনার ঋতু।

শায়েরিতে গায় ওরা লিখে রাখে প্রশস্তি
দাদা-দিদির দরবারে সেজদা দিয়ে,
একাডেমিটা জুটবে বলে!
জো-হুজুরি আর তোষামোদির
তসবিহ গোনে নিত্য।

চাষা মরে উম্মিদে,
ওরা রক্ত চুষে নেয় হকের নাম করে।
আজ শালাদের নকাব খুলে দাও,
শরমহীন মুখগুলোকে করো বেপর্দা।

দেশলাইয়ের মাথায় আগুন জ্বালিয়ে দে,
পুড়ে ছাই হোক সব রিয়াকারির দণ্ড,
জ্বলে যাক মিথ্যা পৌরুষের মিনার।

সব ভণ্ডদের পেছনে আগুন জ্বালা
পুড়ে ছাই হোক বীর্জপাতের দণ্ড ,
তবেই বাঁচবে মানুষ,
তবেই জাগবে দিল-দরিয়া।

হৃদয়পুরে আবার উঠবে জেগে
ইনসানিয়তের তকবীর।
… ……… ……..

guest
0 Comments
Newest
Oldest Most Voted