| কবিতা | বঙ্গের ঋতু |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 21 সেপ্টেম্বর, 2023, সকাল |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | ঋতু বৈচিত্র্য |
| কবিতার বিষয় | প্রকৃতি, সমসাময়িক |
আকাশ হতে কালো মেঘের দল
নিয়েছে বিদায় এই বেলা।
ছড়িয়ে ছিটিয়ে শুভ্র মেঘের ভেলা
আপন মনে করিছে খেলা।
সূর্য কিরণ সোনালি রঙে আমার ঘরে
দিয়ে যায় ডাক, কাজ পড়ে থাক,
চাহে যে মোরে করিতে বরণ
শরতের ঐ রাজ দুয়ারে।
বঙ্গের বুকে শরতের মেলা
ফুলে ফুলে ভরা প্রকৃতির ডালা।
সবুজ মাঠের দিকে দিকে
আলো ছায়ার লুকোচুরি খেলা।
বাহিরে কেবল হাওয়ার দোলা
অন্তরে আজ আনন্দ মেলা।
দিনকর তাড়াতাড়ি যাবেন বাড়ি
দিগন্তে ঢলি যায় যে বেলা।
মনের মাঝে কি আনন্দ
কবিতায় আসিছে ছন্দ,
ঘোচাতে চাই সকল দ্বন্দ্ব, তোমার সনে
দিন খানি মোর কাটে যেন প্রসন্ন মনে।।