এ যেন অসীম এক পথ, জীবনের শেষ কই
কত যুদ্ধের পর ঘুম হবে অসীমের
কত দিন, আর কত কাল
অভিনয় করে যাই হাজার ভীরে
যেন এক সৃষ্টির শ্রেষ্ঠ স্রষ্টা আজ একা
অপেক্ষায় অসীম ঘুমের।সম্পূর্ণ

শোন পথিক, মত বড় বিচারকের দল
আমি এবার ভিন্ন কেউ হবো
তবু শূন্য রবে হৃদয়; পথে ঘাটে ভূল মানুষের ভীর
ভীর থেকে কেউ আমার আপনজন,
সেই আপনের জামার নিচে ছুরি
সুযোগ পেলেই পিঠে দিবে ভরে।সম্পূর্ণ

কত টা পুড়ে ছাই হলে হাওয়া হবো; তার ঘ্রাণে মিশে যাব
দূরত্ব হবে দূর? অচেনা রই তবু কাছি থাকার সৌভাগ্য পাই
তাই আমি জ্বলতে ব্যস্ত; ভালোবাসাই কাচা পণ্য
প্রেটোলের প্রয়োজন নেই: আমার স্বপ্ন মেটাবে চাহিদা
তবু কাছে যাই। দেখা হোক প্রতিটা গলিতে
বাসে পাশের সীটে। ভয়ে অভিমানে অনুভবে। সম্পূর্ণ

একটা ভাষা নামক মুক্তার মালা আমার গলায়
প্রিয় গানে অভিমানে মায়ের মুখের বুলি
আমার কবিতা; শহিদের রক্তে রঞ্জিত রাজপথ
আমার বাংলা; আমার একুশ।সম্পূর্ণ

পথে পথে লাখো জনতার ভীর
বাংলাদেশ যেন সেদিন রেসকোর্স ময়দান
এক ব্যক্তি, এক মত, এক বাংলা আমার
স্বাধিনতা চাই স্বাধীনতা চাই এই পণ সবার।সম্পূর্ণ

ঐদ্রিলা; করছো কি তুমি ? এই হিমশীতল রাত্রে কি আমায় মনে পড়ে ?
আগের বছর এমন সময় সবই ভালো ছিল; তুমি ছিলে আমি ছিলাম
রাত্র ভালো ছিল। গভীর রাতে তোমার সাথে হতো আলাপন; কথা ছিল
রস ছিল; আপন আপন ভাব ছিল। বন্ধন ছিল; না যাওয়ার পণ ছিল
ছিল ছিল কত কিছু ছিল। এখন কেন নেই ? দূরে না; তবু দূরত্ব বাড়ছেই।
সম্পূর্ণ

এখন গভীর রাত –
জোরেশোরে বাজিছে কুকুরের হাক-ডাক
তার দেয়া আমার কোন নাম না থাকা সুরে,
প্যাঁচারা গাইছে গান।
প্রেমাতাল আমি প্রেমিকার অপেক্ষায় –
নয় সে ভ্রম, রোজই আসে হালকা ঘুমে
গভীর ভাবে হচ্ছে আলোচনা
যাচ্ছে চলে শেষে – নিরুদ্দেশে
এক অনুতাপ আর হাহাকার রেখে।সম্পূর্ণ

কেমন শূন্যতা ঘিরে আছে চারপাশ
তবে এ নতুন না; পুরনো অবস্থা ও অভ্যাস
প্রয়োজনে অপ্রয়োজনীয় প্রিয় মানুষ টা যায় চলে
অপ্রয়োজনে কতজন আসে প্রয়োজনীয় হয়ে
লাভ কি তাতে ? যা হবার হয়েই গেছে
শূন্যতা যেকেই বসে; আঠার মত – কেমন কোষ্ঠী আঠা
একটা কালো দাগ- কিছু চুলকানি ও দেয় জ্বালা
আবার ! আমি আবার অপ্রয়োজনীয় প্রিয়কে খুজি; কারণ ছাড়া।সম্পূর্ণ

ভার করা মাথা, বুক ভরা ব্যথা
স্যাঁতস্যাঁতে রাস্তায় হেটে যাই,
ঘুম ঘুম চোখ, হাতে সিগারেট
ধোঁয়াহীন স্বপ্নে ভেসে যাই।
স্ট্রীট লাইটের আলো, আকাশ টা বেশ কালো
প্যারানয়েড রোগীর মত লাগে,
খুব কষ্ট লাগে, নষ্ট মনের ভ্রান্ত চিন্তা গুলো।সম্পূর্ণ

বুকের ভেতর খুব জ্বালাতন – যাচ্ছেনা আর সহ্য করা
হাজার শতেক করা ঘাতে – বাস্তবতা ছন্ন ছাড়া
আমি এক দূর্বল প্রাণ – জানিনা জীবন কত মহান
মানিনা বাস্তবতার নিষ্ঠুরতা – দেখি শুধু অন্ধকার।সম্পূর্ণ

একটা চিঠি দিবে প্রিয়?
তোমার সুবাস লাগানো- কাচাঁ হাতের লেখা
অগোছানো কিন্তু মাধুরি মেশানো?
খুব অল্প লিখা – একটা পদ্য
কবিতা ভেবে পড়ব অনন্ত
কোন বই এর ভাজে খুব যতনে
লুকিয়ে সাজিয়ে রাখব।সম্পূর্ণ