কবিতা দেখা হোক আবার
কবি আহাম্মেদ জিসান
কবিতার বিষয় অন্যান্য, আশা, প্রেম
3/5 - (1 vote)

কত জনকে দেখি রাস্তায়
প্রয়োজনে অপ্রয়োজনে ; ঘৃণায়
কত অলিতে গলিতে অচেনা যায়গায়
কত অপরিচিত মুখ পরিচিত হয় রোজ,
কই তাকে দেখি না? কোন চেনা রাস্তায়;
পার্কের ব্যাঞ্চিতে, ভার্সিটির নদীর পাড়ে
অথবা অচেনা গলিতে?

তাকে আমি খুজি সব সময়; বাসে ট্রেনে
অচেনা শহরে। ভ্রমণের সময় পাশে সীটে।
কই সে? কত টা দূরত্ব হলে দুটো পৃথিবীর জন্ম নেয়
কত টা অচেনায় স্বপ্ন ধ্বংস হয়?

কত টা পুড়ে ছাই হলে হাওয়া হবো; তার ঘ্রাণে মিশে যাব
দূরত্ব হবে দূর? অচেনা রই তবু কাছি থাকার সৌভাগ্য পাই
তাই আমি জ্বলতে ব্যস্ত; ভালোবাসাই কাচা পণ্য
প্রেটোলের প্রয়োজন নেই: আমার স্বপ্ন মেটাবে চাহিদা
তবু কাছে যাই। দেখা হোক প্রতিটা গলিতে
বাসে পাশের সীটে। ভয়ে অভিমানে অনুভবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted