| কবিতা | সবকিছু ভালো লাগে (বিদেশিনী–১৫) |
| কবি | আনিস খান শিহাব |
| সময় | ০১-০৮-২০২৬ |
| উৎসর্গ | প্রিয় বিদেশিনী কে, যাকে ভালোবেসে আমি কবি। |
| লিখার স্থান | Naikhongchhari, Bandarban, Bangladesh |
| সম্পৃক্ততা | কবিতা ও সাহিত্যচর্চা |
| কবিতার বিষয় | প্রেম |
সবকিছু ভালো লাগে, শুধুই তোমার জন্য।
তুমি যে রাস্তা দিয়ে হেঁটেছিলে, সেই রাস্তাটাও আমার কাছে ভীষণ প্রিয়।
তুমি যে ঘাসে পা রেখেছিলে, এখন সেই ঘাসেই আমি শুয়ে থাকি।
আমি পাহাড় খুব ভালোবাসি, কারণ তুমি পাহাড়ে গিয়েছিলে।
আমি আকাশপানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, কারণ তুমি সেই বিশাল আকাশের নিচে বসে গল্প করেছিলে।
এখন আমি ভূতকে ভয় পাই না, কারণ তুমিও নাকি ভূত দেখেছিলে।
তুমি একবার আকাশের চাঁদ দেখে হেসেছিলে; সেদিন থেকে আমিও চাঁদকে খুব ভালোবাসি।
আমার সবকিছু ভালো লাগে, শুধু তোমার জন্য।
তোমার মতো রমণীদেরও ভালো লাগে।