কবিতা দুগ্গা দুগ্গা
কবি অভিলাষ সামন্ত
কাব্যগ্রন্থ অনন্যা এবং অন্যান্য
লিখার স্থান নন্দকুমার
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, ভারতবর্ষ
Review This Poem

দুগ্গা দুগ্গা

মহালয়া এলেই মনে হয়, মা এবার সত্যিই আসছে। ভোরে রেডিও বাজবে, ছোটোরা মায়ের গল্প শুনে উৎসাহে মেতে উঠবে। হাওয়ায় হালকা শীত, বিশ্বকর্মার পর গাড়ি ঝকঝকে করার ব্যস্ততা। একে একে বন্ধু, কুটুম, আত্মীয় আসবে। গলিতে আড্ডা, রাস্তায় ভিড়, সোশ্যাল মিডিয়াতেও মায়ের নাম করে ব্যস্ততা বাড়বে।

এক বছর পর আবার আলতা-সিঁদুরের খোঁজ পড়বে, নিরামিষ খাওয়া আর নিয়মের দিন শুরু হবে। আর বাড়ির ছোটোগুলোর জ্বালাতন? সে তো থাকবেই!

আহা মা, এত কিছু করো কী করে?
সত্যিই তো—কম ধকল নাও না তুমি।
তবু প্রতিবছর আসো, সবাইকে আবার একসঙ্গে করে দাও।
দুগ্গা দুগ্গা।

Language English
guest
0 Comments
Newest
Oldest Most Voted