| কবিতা | হতবাক আমি কবি তারিফ |
| কবি | মাহমুদুল মান্নান তারিফ |
| কবিতার বিষয় | অন্যান্য, আশা, প্রকৃতি |
হতবাক আমি কবি তারিফ
অবাক লাগে দেখে পৃথিবী
পৃথিবীর পরিবেশ
অবাক লাগে পাহাড় ঘেঁষা
মনোরম কত দেশ।
সবাক লাগে অতি মধুর
জ্ঞানী গুণিদের পাঠে
সবাক লাগে অনেক ভালো
গুণির গেলেও ষাটে!
হতবাক হই বয়স শুনেও—
হতবাক হই জ্ঞানীর গুণেও।
অবাক লাগে নদীর জলে
উঁচু জাহাজের চলা
অবাক লাগে আকাশ পানে
পাখির দলের মেলা।
সবাক লাগে ঝড়ের ঝড়ে
তালা লাগে কানে
সবাক শুনি গাড়ির যত
বসলে দোকানে।
হতবাক আমি কবি তারিফ
আমার নয় মোটেও তারিফ।
রচনাকাল: ১০ অক্টোবর ২০২৬