| কবিতা | যেদিন সত্তা হারাবো! |
| কবি | মহুয়া মৌ |
| সময় | ৬.৩০ |
| উৎসর্গ | একজন |
| লিখার স্থান | ঢাকা |
| সম্পৃক্ততা | ভাবনা |
| কবিতার বিষয় | প্রেম |
প্রীতম,
জানো পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় ৮৩০ কোটি!!
আটশ ২৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯শ ৯৯ জন কে আমি চোখে দেখিনি সেটা না,
তাদের দেখেছি, কথাও বলেছি এমণকি তারাও বলেছে,
কিন্তু আমি এত ভিরেও ঠিকঠাক ভালো কাউকেই লাগেনি
এমণ না যে, তুমি সুপার স্টার বা যুবরাজ!! কিন্তু……
এই কিন্তু টাই আমি পেলাম তোমার সাথে রাস্তার পাশে চা বা কোক খেতে বসে!
প্রথম দেখা বা দ্বিতীয় সেসব খুব মেকি ছিলো মনে হয়!
তারপর যখন না-তে এসে দুইজনের দাড়ালাম, তখনই আসল দেখা আর আলাপ শুরু!!
তোমাকে তখন সব কিছুতেই চাই, সকালে ঘুম থেকে শুরু করে চোখ বোঝা পর্যন্ত!!
কখনো কখনো মান-অভিমানেও চেয়েছি , পেয়েছিও বটে।।
বলতেই পারো কি আর এমণ!?? ওসব সবাই বলে, করেই থাকে নতুন কিছু না।
আমার কাছে কিন্তু তো তুমিই নতুন, তারপর ভাব,কথা,আদব কায়দা!!
তোমার কাছে তোমার দেখা বা জানার মানুষদের বা নারীদের লিস্ট টা বড্ড লম্বা!
নিজের ভুলে যাও মাঝে মাঝে কে কোথায় ছিলো! আমিই বলে দেই যত টা মনে থাকে
বলতে পারো সবার লিস্ট থাকেই, কিন্তু আমি বলি সবার থাকেনা,
আমি লিস্ট তো দূরে থাক খসড়াও করতে পারিনি! এই যুগে সেটা ব্যার্থতা অবশ্যই।
জানি সবাই এক না, পৃথিবীর সব নারী আর পুরুষ আলাদা, সত্তা আলাদা, মানুষিকতা আলাদা,
প্রতিটি নারী-পুরুষের আকর্ষন বোধ আলাদা জানি, মানি বুঝিও!
বিপরীত লেন বা পাশ কাটায়ে যাওয়া নারীর ধবধবে সাদা ফেটে পড়া বুক বা পিঠে পুরুষ হিসেবে
তোমার নজর আটকাবেই! প্রকৃতির মত স্বাভাবিক।।
কিন্তু ভাবি কোনো দিনের শেষে গভীর রাতে আমার বুকে যদি দিনে আলোই দেখা কারো বুকের সাদৃশ্য খুঁজতে থাকো, সেরাতেই আমি সত্তাহীণ হবো!
কেন?? কারন আমি আটশ ২৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯শ ৯৯ জন কে খুব সহজে পায়ে দলে এসেছি……