কবিতা বৃত্ত ভাঙার গান
কবি আলমগীর কাইজার
সময় ২৮.০৭.২০২৬
উৎসর্গ সমস্ত ওষুধ কর্মীদেরকে
লিখার স্থান খুলনা
কবিতার বিষয় আশা, জীবনমুখী
4.5/5 - (2 votes)

যদি আঁধার নামে মেঘে-মেঘে,
চলো যাই মেঘেরই ওপরে–
এভাবে অন্ধকারে, আর কতদিন রবো
চলো দূরে যাই, চিরচেনা বৃত্ত ভেঙে।
চলো যাই, চলো যাই
চিরচেনা বৃত্ত ভেঙে।

এই শোষণে, আর নগ্ন শাসনে
শুকর আর শকুনের উল্লাসে,
মন ভেঙো না, ছিঁড়ো নাকো সততার পাল
চলো উড়ে যাই, মেঘেরই ওপরে–
চলো যাই, চলো যাই
আঁধারের বৃত্ত ছিঁড়ে।

আকাশে-বাতাসে, বিবেকের দূষণে
যদি খুব বেশি, বুক ভারি হয়ে আসে
যদি মন ভাঙে খুব, ব্যথা-বিরহে
দ্যাখো পাখি কীভাবে ওড়ে, ওঠে আর নামে
চলো উড়ে যাই, মেঘেরই ওপরে–
চলো যাই, চলো যাই
দূষণের বৃত্ত ছেড়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted