কবিতা ‎মায়ার বিষ (বিদেশিনী–১২) ‎ ‎
কবি আনিস খান শিহাব
সময় 01-08-2026
উৎসর্গ প্রিয় অনন্যা মাল্যবতী (বিদেশিনী) কে। যাকে ভালোবেসে আমি কবি।
লিখার স্থান Naikhongchhari, Bandarban, Bangladesh
সম্পৃক্ততা কবিতা ও সাহিত্যচর্চা
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ
5/5 - (1 vote)

আমার ভালোবাসার কোনো সংজ্ঞা আমার নেই।
‎ভালোবাসা কী জিনিস, তা শুধু অনুভব করতে পারি।
‎
‎তোমরা কীভাবে, কাকে ভালোবাসো, আমি জানি না।
‎আমার ভালোবাসা মানে— মনটা সারাক্ষণ তোমার কাছে থাকে; আর আমি নিজেকে তোমার মাঝে হারিয়ে ফেলি।
‎
‎তুমি আমার রাতের ঘুমকে হত্যা করেছ।
‎এখন আমি চাইলেও ঘুমাতে পারি না।
‎
‎কারণ আমি তোমার মায়ায় পড়েছি; মানে, বিষ খেয়েছি।
‎এখন না পারি মরতে, না পারি শান্তিতে বাঁচতে।
‎
‎এখন আমিও মরতে চাই, কিন্তু মরতে পারি না।
‎আমি তোমার মায়ার বিষ খেয়েছি।
‎
‎এখন তোমাকে ভালোবাসা যেন আমার নেশা।
‎তা ছাড়তে পারি না, কারণ আমি তোমাকে ভালোবাসি।
‎এখন আমার এসব খুব ভালো লাগে।
‎

guest
0 Comments
Newest
Oldest Most Voted