কবিতা স্বাধীনতার স্বপ্ন
কবি আহাম্মেদ জিসান
কবিতার বিষয় বাংলাদেশ, সমসাময়িক, স্বাধীনতা

পথে পথে লাখো জনতার ভীর
বাংলাদেশ যেন সেদিন রেসকোর্স ময়দান
এক ব্যক্তি, এক মত, এক বাংলা আমার
স্বাধিনতা চাই স্বাধীনতা চাই এই পণ সবার।

সকলের মুখে অত্যাচারের ছাপ, দীর্ঘ তেইশ বছর যেন জাহান্নান
শোষিত হতে হতে সকলে বাকরুদ্ধ ; শোষণ যেন নিত্যকার পণ্য
তাই আজ সকল শ্রেণী-পেশাজীবীর দল; শত বাধা পেরিয়ে
একবুক আশা নিয়ে ছুটে চলে রমনার দিকে,
ডাক দিয়েছেন স্বাধীনতা চেতনা, বাংলার সূর্য সন্তান
স্বাধীনতার উজ্জীবিত স্বপ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৭ই মার্চ ২টা বেজে ৪৫ মিনিট
লাখো জনতায় ভরে গেছে রেসকোর্স ময়দান
মঞ্চ উঠলো সোনার বাংলা সোনার স্বপ্ন নিয়ে
১৮ মিনিটের হৃদয় কম্পিত ভাষণে; বাংলার মানুষ দেখল স্বাধীন হবার স্বপ্ন
বাংলার মানুষের মুক্তির স্বপ্ন।

বঙ্গবন্ধু বলেন -

রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ
আর নয়। বাংলার মানুষ মুক্তি চায়,
বাংলার মানুষ বাচঁতে চায়
বাংলার মানুষ অধিকার চায়।

তেইশ বৎসরের ইতিহাস
মুমূর্ষু নর-নারীর আর্তনাদের ইতিহাস;
বাংলার ইতিহাস এ দেশের মানুষের
রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস।

তিনি বজ্র কণ্ঠে বলেন-

তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও
মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব
এদেশের মানুষ কে মুক্ত করে ছাড়া ইনশাল্লাহ।

আর নয়, তাই এবারের সংগ্রাম হবে মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম; স্বাধীনতার সংগ্রাম।
জয় বাংলা।

ভাষণ যেন শেষ হয়েও হইলোনা শেষ
রক্ত যেন টগবগিয়ে উঠল বাঙালির
এইবার যেন বাংলাদেশ হবে স্বাধীন
বঙ্গবন্ধুর দেখানো পথে ৭ই মার্চের অমৃত বাণী মাথায় নিয়ে
সোনার বাংলাদেশের স্বপ্ন প্রতিটা বাঙালির মনে।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments