কবিতা জনমের সাধ
কবি আহাম্মেদ জিসান
কবিতার বিষয় মৃত্যু
Review This Poem

এই ঘুম ঘুম চোখ আর হেলে পড়া দেহ নিয়ে বসে একা
খুব একা। পড়ে গেলে ধরতে আসবে সবাই; এতো ভাঁড়ে ছেড়ে দেবে শেষে
মুখ থুবড়ে পড়ব মাটির কাছে।
খুব লক্ষ করে দেখি; কোটি কোটি বালু কণা এক সাথে
তবুও যেন ভিন্ন ও একা।
তাই এই বালুকণা হতে, আস্তে করে রগটা দেই কেটে
আমার ক্লান্ত দেহ; মৃত্যু নেশায় উজ্জীবিত মন
জীবনের শেষ সুখ নিতে ব্যস্ত; যদিও এখন রাত তবে তাড়া নেই
একুশ শতকের কংক্রিটের ঘরে শুয়ে চাঁদ দেয়া যায়না
যায়না মন ছোঁয়া ; ভালোবাসায় চিড়ে ভেজেনা; রক্তই মূল কাম্য
সুন্দর মুখ ধূসর হয়। মাংসপিণ্ড ভোগ্য বস্তু
নষ্টামিতে গড়া সমাজে বেচে থাকারো মানে নেই।
তাই আমি বালু হতে ব্যস্ত, শেষ রগ টাও গেছে কেটে
আমার জনমের সাধ পূর্ণ হলো মা; ভূল ছিল তোমারি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted