বহুদিন কেটে যাবে, আমি অলস সময় কাটাব।
অলসতায় শুয়ে বৃষ্টি দেখব,
মাঝে মাঝে তার কথা ভাববো, মেঘের মাঝে তাকে খুজে নিব।
কল্পণায় প্রেম করব, তবুও অলস সময় ছাড়ব না।সম্পূর্ণ

বাহিরের বৃষ্টির শব্দ পাই,
বৃষ্টির শব্দ আজ কান্নার মত মনে হয়।
বহুদিনের জমানো কান্না,
বাংলার মানুষের দুখের কান্না, অথবা –
নিজ দেশের হয়ে অন্য দেশের দালালী করার কান্না।সম্পূর্ণ

এইযে অত্যাচার; ধর্ষিতার চিৎকার
খাদ্যপণ্যে ভেজাল অথবা বাড়ছে দাম
দেশের টাকা হচ্ছে পাচার; এর দায় কি আমাদের নয়?
এই মুখোশধারী মানুষ গুলো; আমি তুমি বা কাছের কেউ।সম্পূর্ণ

তুমি না হয় দূরেই থাকো,
কাছে এলে মন পাখিটা ঘাবড়ে যাবে,
তৃষ্ণায় বুক ফেটে যাবে,
তোমার ঘ্রাণ, মায়াবি রূপ আর ভালোবাসা ;
আমার অন্ধকার মনে কলুষিত হবে।সম্পূর্ণ

আমি ধ্বংস, আমি লুটপাট-
আমি সমাজের জন্য ভাইরাস।
আমি চরিত্রহীনা যুবক,
আমি ঘুষের টাকায় বড় হওয়া লম্পট।
আমি বিশ্বাস ঘাতক, আমি কাপুরুষ-
আমি মেয়েদের দেখা না পুরুষ।
আমি রেপিস্ট, আমিই চাদাবাজ-
আমি পকেটে বম রাখা বমাবাজ।সম্পূর্ণ

ভালোবেসেছিলাম সেই কবেকার কথা,
এখন আর ভালোবাসিনা। প্রেমে পড়ি-
বার বার সৌন্দর্যে বিমোহিত হই,
তাদের চোখ, ঠোট বা রূপ-
অথবা সাজানো দেহ, আমি বিমোহিত,
তাই বার বার প্রেমে পড়ি।সম্পূর্ণ

আর কতদিন বাচব এভাবে –
বধির আর অন্ধ হয়ে ?
আর কতদিন করব এমন –
অমানবিক পাষন্ডতা।
আর কতদিন চুপ রবো –
যদি না হয় আমার সাথে।
ভূলে গেলে কি হবে –
সৃষ্টি আমারে মানুষ বলে।সম্পূর্ণ

সেও নাকি বৃষ্টি ভালোবাসে,
কান্নায় নিজেকে ভূলিয়ে দিতে পারে অথবা নতুন প্রেমের আশ্বাস খুজে নেয়।
হয়তোবা বৃষ্টি মানে বেদনা নয়, অনুভূতির বহি:প্রকাশক।
প্রেমিকের জন্য বেদনা বা ভালোবাসা
অথবা মোহ, যা ভালোবাসার ধ্বংস।সম্পূর্ণ

ভালোবাসা এসেছিল; অসময়ে
গোলাপের সুঘ্রানে, ছিল পবিত্রতা
অথবা লালসা; ছিল স্বপ্ন
অথবা কামনা; ছিল কোমলতা
অথবা হাজার বছরের জমানো বেদনা,
ছিল একা; বামপক্ষ সমান ডানপক্ষ মিলেনি,
তাই একপক্ষের অনুভূতি এখনো মরেনি।সম্পূর্ণ