| কবিতা | বেদনার সুখ |
| কবি | আহাম্মেদ জিসান |
বাহিরে বৃষ্টি হচ্ছে, যার শব্দ কান্নার মত লাগে –
এই কান্নায় আমার কান্না মিশিয়ে দিতে চাই,
বহুদিনের জমানো কষ্ট অথবা আনন্দকে
কান্নায় ভিজে শুদ্ধ করতে চাই।
আমি এক পবিত্র পুরুষ এবং কিছু সময়ের জন্য মুক্ত হতে চাই।
এ কান্না বিষন্মতার কান্না, তাই জীবনের সব বেদনার সুখ নিতে চাই।
আমি নিজেকে স্বাধিন করতে চাই।
সেও নাকি বৃষ্টি ভালোবাসে,
কান্নায় নিজেকে ভূলিয়ে দিতে পারে অথবা নতুন প্রেমের আশ্বাস খুজে নেয়।
হয়তোবা বৃষ্টি মানে বেদনা নয়, অনুভূতির বহি:প্রকাশক।
প্রেমিকের জন্য বেদনা বা ভালোবাসা
অথবা মোহ, যা ভালোবাসার ধ্বংস।
বৃষ্টি হয়তো পবিত্র করেনা-
অপ্রবিত্র প্রেম অথবা দুঃখে ভাসায়।
বৃষ্টি হয়তো নিরানন্দের প্রতিক,
তাইতো প্রতিবার আমার এই মন বিক্ষিপ্ত করে।