| কবিতা | নাম না জানা ফুল |
| কবি | সৃজন শারফিনুল |
| সময় | ২২ আগস্ট ২০২৬ |
| লিখার স্থান | Riyadh, Saudi Arabia. |
| কবিতার বিষয় | প্রকৃতি, প্রেম, রূপক |
সময়ের বিবর্তনে পাতাদের মত
ঝরে পরার অনুভূতি আসবে মনে।
শুন্যতা চারিদিকে গ্রাস করবে,
পৃথিবীটা ফ্যাকাসে লাগবে!
কঠিন সত্যের মুখোমুখি করেছিলে যাদের
তারা আজ উল্লাসে ফেটে পরবে,
কটু কথা রটাবে
তৈরি হবে সুপরিকল্পিত মিস কনসেপশন!
নগন্য কিছু মানুষ তোমায় ভালবাসবে,
সেটাও লুকিয়ে লুকিয়ে।
আবার দু এক জনের কাছে তুমি
অতি মাত্রায় মহামানব!
অনেকটা বছর পর বুকের মাঝখানের
মাটি ভেদ করে হেসে উঠবে কিছু কসমস,
কিছু নাম না জানা ফুল!