| কবিতা | বাংলার কান্না |
| কবি | আহাম্মেদ জিসান |
বাহিরের বৃষ্টির শব্দ পাই,
বৃষ্টির শব্দ আজ কান্নার মত মনে হয়।
বহুদিনের জমানো কান্না,
বাংলার মানুষের দুখের কান্না, অথবা –
নিজ দেশের হয়ে অন্য দেশের দালালী করার কান্না।
বাহিরে বৃষ্টি পড়ছে,
সে বৃষ্টি আমার টিনের চালে, কান্নার মত শব্দ করছে।
এ যেন ক্ষুদার্থ মানুষের কান্না।
দূর্নীতি অথবা শোষিত হবার কান্না,
এ কান্নায় বজ্রপাত হয় –
বজ্রপাতের শব্দে ফেলানির কান্না ধামাচাপা যায়।
সীমান্তের মানুষ অথবা রোহিঙ্গার কথা কানে আসেনা,
আমি শুধু বৃষ্টির শব্দই পাই, যা কান্নার মত।
আমি এই বৃষ্টিতে ভিজতে চাই,
কারণ এ বৃষ্টিতে কান্নার মত শব্দ হয় –
আমি সকল কান্না গায়ে মিশিয়ে বাংলাকে মুক্তি দিতে চাই।
আমার আনন্দ ভাগ করতে চাই,
তিন বেলা খাওয়ার সুখ অথবা আরাম দায়ক বিছানায় শোবার সুখ;
তাদের জানাতে চাই ।
অথবা বৃষ্টি দেখে কবিতা লিখার মজা বোঝাতে চাই।
আমি বাংলাকে আমার ভেতরে চাই।