কবিতা শৈশব – পার্থ বসু
কবি পার্থ বসু
কাব্যগ্রন্থ কুয়াশা যখন
উৎসর্গ পিতামহ - স্বর্গীয় চন্দ্রকান্ত বসু
কবিতার বিষয় আশা, জীবনমুখী
Review This Poem

যদি ফিরে পেতাম- সেই সোনা রোদ আর গোধূলি
সে বেলা,,
বেলা বয়ে যায় তবুও নিশ্চিন্তে করেছি যে খেলা,,
অস্তগামী সূর্য যখন মেঘেদের গায়ে সিঁদুর লাগায়,
খেলা শেষে আমি ও ফিরেছি ঘরে ধুলো মেখে গায়,
যদি ফিরে পেতাম- সেই মেঠো পথ,সেই বনফুল,,
সেই ঝোড়ো হাওয়া উড়িয়ে দিয়ে পথের সে ধুল,।
যদি ফিরে পেতাম- সেই নীল আকাশ উড়িয়েছি
যেথা ঘুড়ি,,
বিছানায় শুয়ে সেই রূপকথা- রাজকন্যা, রাক্ষস
আর বুড়ি,।
যদি ফিরে পেতাম নিজে হাতে গড়া পাট কাঠি
দিয়ে সেই ঘর খানা,,
বাঁচিয়ে পয়সা সেদিন জমানো সে ঘটে চার চার আনা,।
যদি ফিরে পেতাম- সেদিনের সেই রঙিন রঙিন
খেলা,
বিলের মাঝে বেয়ে নিয়ে যাওয়া আমার সেই যে কলার ভেলা,।
যদি ফিরে পেতাম- ছোট্টবেলার সেই সব দিন
সেই কলরব,,
যদি ফিরে পেতাম – আবার আমি আমার শৈশব …।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted