| কবিতা | আমাদের প্রেম |
| কবি | ফরিদ হোসেন |
| সময় | ২৩ জুলাই ২০২৬ |
| উৎসর্গ | কনা |
| লিখার স্থান | যুক্তরাষ্ট্রে |
| সম্পৃক্ততা | কবিতা চর্চা |
| কবিতার বিষয় | অন্যান্য, প্রেম, রূপক |
আমাদের প্রেমটা-
অনেকটা চাঁদের মতোন
কখনো জেগে থাকে, নির্ঘুম সারারাত,
কখনো অর্ধেক, কখনো পূর্ন হাসির উচ্ছ্বাসে নেমে আসে জ্যোৎস্নার প্রপাত,
কখনো বাঁকা- আড় চোখে চাহনি লজ্জায়
হেলে থাকে -তার মলিন বদন ।
আবার কখনো হারিয়ে যায় অমাবস্যায়
কখনো মেঘের অন্তরালের-পর্দায় ।
আমাদের প্রেমটা-
বৈশাখ মাসের মতো ,
সকালটা রোদের মেজাজ, বিকালটা মেঘের আওয়াজ ।
ঈশানের ঝড়ো হাওয়া-
বদলে দেয় দৃশ্যপট,দিনের ধারা ।
আমাদের প্রেম-
অনেকটা আষাঢ়-শ্রাবণ শেষে
তুমি জন্মে ছিলে যেই মাসে , অনেকটা সেরকম
সময় বাঁধা নেই- যখন তখন বৃষ্টির আগমন ।
আমার ব্যাকুল মন-
ভালোবাসতে চায় যেমন
বরিষ ধারার মতো হয় প্লাবন ।
আমাদের প্রেম-
বসন্তের মতোন , রঙিন ফুল আর সবুজ পাতার আলোড়ন ।
প্রজাপতি আর লাল নীল ফড়িং
অস্থির থাকে সারা সময় যেমন ।
আমাদের প্রেম এমন-
ভাদ্র-আশ্বিন আর কার্তিক মাসের
আকাশের গভীর দির্ঘশ্বাস নিয়ে
উড়ে চলে মেঘেদের পাল যেমন।