কবিতা অদ্ভুত মায়া (বিদেশিনী-১১)
কবি আনিস খান শিহাব
সময় ২২-০৭-২০২৬
উৎসর্গ প্রিয় অনন্যা মাল্যবতী (বিদেশিনী) কে
লিখার স্থান Naikhongchhari, Bandarban, Bangladesh
সম্পৃক্ততা কবিতা ও সাহিত্যচর্চা
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

‎তোমাকে কোনদিন খুঁজে পাবো, এই নিশ্চয়তাটুকু আমার নেই। তবুও কেন জানি না, আমার মন তোমাকে খোঁজে; প্রতিটি মুহূর্তে হৃদয় ধড়ফড় করে।

‎আসলে এসব কি মায়া, নাকি কোনো অদৃশ্য শক্তি? যদি তোমাকে দেখতে পাবো, সেই নিশ্চয়তাটুকু পেতাম, তাহলে হয়তো এই অদ্ভুত মায়া সার্থক হতো।

‎তখনকার আমি আর এখনকার আমি এক নয়। তখন আমিও একটি সৌরভময় গোলাপ ছিলাম। আর এখন আমি যেন কোনো কয়লার স্তুপ। প্রাণটা শুধু ছটপট করে; হৃদয় যেন দুর্গন্ধে ভরা।

‎এসব কি আসলে মায়া? না, এসব তো আসলে ভয়ংকর নেশা; যেখান থেকে বাঁচার কোনো উপায় আমার কাছে নেই। এখন আমার মন যা ইচ্ছে তাই করে; আমি শুধু চেয়ে থাকি। কারণ এখন আমার মন আমার নিয়ন্ত্রণে নেই; শুধু তোমার দিকে ছুটে।

‎আমার জমানো আকাশছোঁয়া ভালোবাসা এখন শুধু তোমাকে ভালোবাসে; আমার হৃদয় আমাকে ভুলে গেছে।

‎এখন আমি আমার মাঝে বাঁচতে পারি না; শুধু তোমার মাঝে বাঁচি, যদিও তুমি আমার মাঝে নেই।

‎আমি তোমার মাঝে বাঁচতে চাই, শুধু তোমাকে ভালোবাসতে চাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted