| কবিতা | আপনি আমার |
| কবি | জহিরুল ইসলাম রুবেল |
| সময় | ০২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
| উৎসর্গ | প্রিয় মানুষটাকে |
| লিখার স্থান | কুয়াকাটা সমুদ্র সৈকত |
| সম্পৃক্ততা | প্রেম |
| কবিতার বিষয় | প্রেম |
আপনি আমার,পাখি ডাকা ভোর!
আপনি আমার মিষ্টি গানের সুর,
আপনি আমার এককাপ চা!
আপনি আমার,সকাল বেলার সোনালী রুদ্দুর।
আপনি আমার হৃদ সাগরের
উথাল পাথাল ঢেউ,
আপনি আমার দূরে থাকা
ভীষণ কাছের কেউ!
আপনি আমার অনুভূতি!
আপনি আমার নিঃশ্বাস!
আপনি আমার ভালোবাসা!
আপনি আমার বিশ্বাস।
আপনি আমার শুরু!
আপনি আমার শেষ,
আপনি আমার প্রিয় মানুষ!
আপনি আমার অভ্যেস।
আপনি আমার হাসি এবং আনন্দ !
আপনি আমার সবকিছু,
আপনি আমার সুখ!
তাইতো ছুটি আপনার পিছু।
আপনি আমার প্রথম প্রেম!
আপনি আমার প্রথম ভুল,
আপনি আমার হৃদয়ের গহীনে
খুব যত্নে আগলে রাখা শুদ্ধতম ফুল।