এই বৃষ্টির জলে আমার জ্বর হবে – ১০৪ ডিগ্রী
মরনের দার হতে ফিরে আসব – বিছানায় শুয়ে কাতরাব
তবু বৃষ্টিকেই ভালোবাসব। ঘরের ওই ধুলো গুলো রয়ে যাবে-
ঘরের এমন কোণায়, যেখানে ঝাড়ু পৌছায় না।সম্পূর্ণ

আমার অন্তর জানে, এই ভালোবাসাও আমার না,
কারণ আমি ভূল সময়ে ভূল যুগে ভূল মানুষকে ভালোবাসি;
ভূলের পথে চলতে চলতে , ভূলকে করেছি সঙ্গী
আমার এই জন্মও বৃথা যাবে, ভন্ড কবি হয়ে;
ভন্ড লালসায় জ্বলে পুড়ে; ভালোবাসাকে অভিশাপ দিতে দিতে।সম্পূর্ণ

এই ব্যর্থ নগরীতে, অনেকেরই ঘুম জেগে থাকা;
অথবা এক কাপ চা ও নিজের ব্যর্থতা।
অনেকের ঘুম প্রিয়সীর কথা ভাবা
অথবা ঘামার্থ ভালোবাসায় লেপটে থাকা।সম্পূর্ণ

এই শহরে ভালোবাসা নেই, আছে অপেক্ষা-
মান অভিমান ও স্বার্থ;
ছলনা এবং স্বপ্ন ভাঙা গড়ার খেলা,
তাই কদম হাতে আর হাটা হয়না,
তূচ্ছ ফুল, স্বার্থ কম তাই;
বাজারে বিক্রি হয়না। সম্পূর্ণ

আমি নব্বই এ ফিরে যেতে চাই-
একজন প্রেমিকার জন্য।
মাঝে মাঝে চিঠি আদান-প্রদান হতো,
অপেক্ষার প্রহর গুনতাম।
সে হয়তো সারাদিন আমাকেই ভাবতো,
নিছক ফেসবুকের নিছক বিষয় না নিয়ে।সম্পূর্ণ