কবিতা ফেব্রুয়ারীর ভালোবাসা
কবি আহাম্মেদ জিসান
Review This Poem

ভালোবাসা ভালোবাসি আর হবেনা,
হবেনা গোলাপ হাতে পথে হাটা , অথবা
আম বাগান, কলা বাগানে গোপন সময়
কিংবা বিশুদ্ধ প্রেমের চিঠি প্রেরণ।
এখন হবে পাপী মনের খেলা
এই ফেব্রুয়ারী, ভালোবাসা কি শুধু তোর ?
বাকি মাসের ভালোবাসা সবই কি নকল ?
এখন আর অপেক্ষা নেই, সবাই অস্থির
এক গুচ্ছ গোলাপ অথবা বুনো ফুল,
এক গুচ্ছ টাকা অথবা উপহার
ভালোবাসা সস্তা, কারণ
বাকি মাসের ভালোবাসা সবই নকল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted