কবিতা তবু আগুন লাগুক
কবি আহাম্মেদ জিসান
সময় জুন, ২০২২, রাত্র
Review This Poem

তবু এক ফোটা বৃষ্টিতে, আগুন লাগুক
আমার জমে থাকা শুক্ন হৃদয়ে।
আমার অনিশ্চয়তা, আমার মন খারাপ
আর আমি; পুড়ুক। কয়লা হোক
এবং প্রকৃতিতে মিশে নতুন ছত্রাক হোক,
কিছু ব্যাকটেরিয়া বাসা বাধুক, সংসার করুক
তাদের প্রেমে করোনার মত ভাইরাস হোক,
মরুক, সব মরুক। আমার শুক্ন হৃদয় কত ভয়ংকর
সবাই জানুক। জানুক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted