কবিতা এইবারই শেষবার
কবি আহাম্মেদ জিসান
সময় জুলাই, ২০২২, রাত্র
লিখার স্থান ময়মনসিংহ
5/5 - (1 vote)

অবশেষে ভালোবেসে ফেলেছি-
আবার জ্বলতে, গভীর আবেগে পুড়তে
একজন কবি হতে।
অবশেষে ভালোবাসা আবার এসেছে-
নাহ, এ কোন মোহ না অথবা মোহ
এ কোন লালসা না, অথবা লালসা
আমার অন্তর জানে, এই মোহ;
এই লালসার পরে, আর লালসায় পুড়ব না।
আমার অন্তর জানে, এই ভালোবাসাও আমার না,
কারণ আমি ভূল সময়ে ভূল যুগে ভূল মানুষকে ভালোবাসি;
ভূলের পথে চলতে চলতে , ভূলকে করেছি সঙ্গী
আমার এই জন্মও বৃথা যাবে, ভন্ড কবি হয়ে;
ভন্ড লালসায় জ্বলে পুড়ে; ভালোবাসাকে অভিশাপ দিতে দিতে।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
মিনহাজুল ইসলাম সৌরভ
4 years ago

সুন্দর হয়েছে ভাই।