কবিতা ছোট আশা
কবি আহাম্মেদ জিসান
উৎসর্গ অবনি
Review This Poem

একটা জীবন থাকনা বরং বাকি
ব্যথার মাঝে ব্যথা, দূরেই না হয় রাখি
স্বপ্নগুলো ডানা মেলে চলুক,
ভালোবাসা? বাজপাখি হয়ে উড়ুক।

মন খারাপে তুমি থেকো পাশে,
নিঃসঙ্গতা বাড়িয়ে দিয়ো,
তোমার ইচ্ছে হলে।
হাতের উপর হাতটা রেখো-
ভীষণ কান্না পেলে।

ইচ্ছা হলে তুমিও থেকো পাশে,
ছোট জীবনে এর চেয়ে বেশি কিইবা চাওয়ার আছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted