কবিতা লালসার কারণ
কবি আহাম্মেদ জিসান
Review This Poem

তুমি না হয় দূরেই থাকো,
কাছে এলে মন পাখিটা ঘাবড়ে যাবে,
তৃষ্ণায় বুক ফেটে যাবে,
তোমার ঘ্রাণ, মায়াবি রূপ আর ভালোবাসা ;
আমার অন্ধকার মনে কলুষিত হবে।

হয়তোবা –
তোমার চোখ, নাকের ফুল অথবা ঘন কালো কেশ।
তোমার বক্ষদয়, মাজা অথবা নিতম্ব ;
আমার লালসার কারণ হয়ে যাবে।

তুমি না হয় দূর থেকেই ভালোবেসো –
শুনেছি কাছে এলে কমে যায়, পেয়ে গেলে মরে যায়।
আর মিলনের পর ফিকে হয়ে যায়।

তুমি এবার নাইবা ফিকে হলে,
মনের গভীরে স্বপ্ন দেখার কারণ হয়ে রইলে,
বেচে থাকার মানে অথবা মধ্য রাতের কান্না হলে।

তুমি না হয় অন্য কারোরই হলে-
কিইবা আস যায়, আমার ভালোবাসা তো রবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted