| কবিতা | পুরুষ হবো |
| কবি | আহাম্মেদ জিসান |
আমার স্বপ্নগুলোও আমার মত অর্থহীন-
দীর্ঘশ্বাস আমার মতই কঠিন।
ভালোবাসা আমার জন্য নিষিদ্ধ-
তাই আমি আজ সবার মত ব্যর্থ।
আমি ধ্বংস, আমি লুটপাট-
আমি সমাজের জন্য ভাইরাস।
আমি চরিত্রহীনা যুবক,
আমি ঘুষের টাকায় বড় হওয়া লম্পট।
আমি বিশ্বাস ঘাতক, আমি কাপুরুষ-
আমি মেয়েদের দেখা না পুরুষ।
আমি রেপিস্ট, আমিই চাদাবাজ-
আমি পকেটে বম রাখা বমাবাজ।
আমি তো সমাজ, সমাজ আমায় যা শেখায় আমি তাই।
হয়তোবা আমি বঙ্গবন্ধু,
হয়তোবা আমি ভাষানী।
হয়তোবা আমি প্রতিবাদ করা, বাংলার সুপুরুষ।
হয়তোবা আমি প্রেমিক পুরুষ,
সংসার বাধা বাবা,
সৎ বাবার টাকায় গড়া আদর্শ পুরুষ।
আমি হারকিউলিস, আমি নূর-
আমি বাংলার প্রতিটা আদর্শ মানুষের-
এক অখন্ড পুরুষ।
আমি কি মানুষ নাকি নামানুষ-
সমাজ কি বানালো।
আমি কি কখনো হবো আমরা-
আর আমরা কি কখনো হবো আমি ; বা –
বঙ্গবন্ধুর স্বপ্নের সেই আদর্শপুরুষ।