কবিতা এরা মানুষ না
কবি আহাম্মেদ জিসান
Review This Poem

ভার করা মাথা, বুক ভরা ব্যথা
স্যাঁতস্যাঁতে রাস্তায় হেটে যাই,
ঘুম ঘুম চোখ, হাতে সিগারেট
ধোঁয়াহীন স্বপ্নে ভেসে যাই।
স্ট্রীট লাইটের আলো, আকাশ টা বেশ কালো
প্যারানয়েড রোগীর মত লাগে,
খুব কষ্ট লাগে, নষ্ট মনের ভ্রান্ত চিন্তা গুলো।

এই ধোঁয়াহীন বুক নিয়ে, প্রেমিকার পথ ধরে
নিষ্ঠুরতার পথে হেটে যাই ।
সে রোজ আসে, হাত ধরে হাটে
আশার আলো দিয়ে কেড়ে নেয়,
না! এ পথ সহজ না।
না! তাঁরা মানুষ না,
যারা পাশে এসে বসে, হাতে হাত রেখে
জীবন টা কেড়ে নিয়ে যায়।

না! না এরা মানুষ না।
যারা জ্যোস্না দেখিয়ে, জীবনের সূর্য কেড়ে নেয়।
ফুল কেড়ে নিয়ে, হাতে সিগারেট ধরিয়ে দেয়
তাই ধোঁয়াহীন বুকে, কষ্ট কে সাথে নিয়ে
হেটে যাই প্রেমিকার দেখানো পথে।

এখন বুঝি সময়ই এমন, পথে পথে হারায় প্রিয়জন
যেন ছোট একটা সিগারেট আর ধোয়া হয়ে এসে
কিছুটা শান্তি আর বাকিটা ক্ষতি
মাঝ পথে ফেলে একাকিত্ব দিয়ে যায়।
না! এরা মানুষ না। এরা আগাছা।
এরা খুব ভোরের কুয়াশার আশা
প্রিয়জনের হাত; সরে গেলেই নিঃস্ব – হতাশ।

তাই গভীর রাত্রে এই আশাহীন বুক নিয়ে,
সিগারেটের ধোয়ায় ভেসে যাই,
বুক টা হচ্ছে কালো, লাগছে বেশ ভালো
জানি এখন হারানোর কিছু নাই
স্বপ্নগুলো ধূয়া হয়ে উড়ে যায়; তাই এই আশাহীন বুক নিয়ে
প্রেমিকার দেখানো নিষ্ঠুরতার পথে হেটে যাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted