পুরুষ হও দৃঢ়

বৃত্ত সেরে ফিরে যাওয়া আজও
ছত্রাকার,একরাশ জমাট হতাশা
দিব্য দিয়ে ঢেকে রাখি সেই পর্বগুলো
একটি বিন্দু রাত্রি তার
সাগর সমান, হে যুবক পুরুষ হও দৃঢ় !

সম্পূর্ণ

||নিশ্চুপ নেতৃত্ব|| আবৃত্তির জন্য
– মল্লিকা রায়
আমাদের একপাশ এখন সংঘর্ষ ক্ষেত্র
অন্যপাশ মদমত্ত জাতীয় কমিটির একতা মঞ্চ
আমরা সমস্ত উৎসবে
দুই পাশকেই আলিঙ্গন করি কেউ সাদা টুপিতে
কেউ বিঁজয়ার সন্ধিক্ষণে, কেউ কোরাণ পড়ি
কেউ গীতা কেউ বাইবেল |
একদিন আমি দেখেছিলাম একজন পোপ সহজ ভাষায়
আমাদের কথা বলছে,আনোয়ারের বোনের
কথা বলছে,যে বোনটিকে উদ্ধার করেছিল
ইসলামি এক ভাই আটদিন পর পঁচে যাওয়া
পানা পুকুরের পাঁক থেকে
ধর্ষক গ্রাম প্রধানের এক্সট্রা পাইয়ে দেওয়ার নিভৃত
অঞ্চলের, অন্ধকার আলোতে মোদো বাপের
ট্যাকে গুঁজে দেওয়া কড়কড়ে নোটের বিনিময়ে।
আমারই গ্রামের।
একদিন এসেছিল
চাল ধার করতে ,অন্যদিন মায়ের ওষুধের পঞ্চাশটি টাকা
সঙ্গে ওর অন্ধ বাপ
চিৎকার করে বলেছিল বাবু গৃহ যোজনায়
আমার বদলে ওরা লিখেছে জমিদারের ভাইপোর নাম
মা মরা একটাই মেয়ে বাবু বড় অসহায়
হোগলা পাতার ঘর
সম্পূর্ণ

মানুষের সেবা মানুষের প্রার্থনা
আজ হারিয়ে গিয়েছে
দুনিয়ার সুখে মসগুল সবে
বিবেককে বিদায় দিয়েছে।

আপনার সুখ রচিতে গিয়া
অপরাধকে আপন করেছে
পূন‌্য পথে আগ্রহ নাই কারো
ভালোবাসা ভুলে গিয়েছে।

এই হালচাল ধরা মাঝে
বাংলাদেশ কিম্বা পরদেশে
কোথাও সহমর্মিতা নাই
হেরেছে সবে টাকার কাছে।সম্পূর্ণ

হৃদয়ের ভিতর কয়েকটি বিশ্বযুদ্ধ
হৃদ্যতা নেই শুকনো নদীর মত হাহাকার
কীটপতঙ্গদের বারবাড়ন্ত এগিয়ে
শোষণের নীতি মানুষ চেনে না
আবিষ্কারের সূত্রে পুড়ে যায় অজস্র ঘর
আসামীরা সাধারণ মানুষের চোখের জলে শুদ্ধি লাভ করে।

সম্পূর্ণ