| কবিতা | সম্পর্কগুলো এমনই হয় |
| কবি | আজিজুল হক |
| উৎসর্গ | মাধবীলতা কে |
| লিখার স্থান | কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী, প্রেম, বিরহ, মৃত্যু, রূপক, সমসাময়িক |
পৃথিবীর সব সম্পর্ক গুলো
কোনো না কোনো বন্ধনে যুক্ত!
হতে পারে তা নিখাত প্রেমের,
হতেও পারে তা বন্ধুত্বের,
হতেও পারে সেটা ঘৃনা কিংবা অবজ্ঞা কিংবা অবহেলারও..
কিন্তু সম্পর্ক তো সম্পর্কই!
আসলে সম্পর্ক গুলো নির্মিত হয়,
গড়ে ওঠে না মোটেই!
যেমন ধরুন ,এই আপনি,
আপিসে স্যার কে তোয়াজ করেন কিংবা বাঁকা হাসি হেসে দেন ,
শুধু তার দৃষ্টি আকর্ষণে,
না ,অন্য কোন কারণ নেই,
কিংবা আপিসের বাকি কলিগদের একটু বেশি পাত্তা দেন বা দেন না,
সব টাই আপনার দিকে চোখ ফেরানোর তাগিদে!
ধরুন,পুরনো কোনো বন্ধু,হতে পারে বা আপনার প্রেমিক পুরুষ কিংবা নারী ,
বড্ড একঘেয়ে মনে হচ্ছে,
আপনি নানান বাহানায় এড়িয়ে চলার চেষ্টা করছেন,
আপনার ছেলেটা কিংবা মেয়েটা বড্ড বিরুক্তিকর ,
আপনি তার প্রতি রুষ্ট.. বকে দিচ্ছেন..
সব টাই যেনো আলোকপাতের!
পৃথিবীর সমস্ত প্রাণীকুল কোন না কোন সম্পর্কে যুক্ত..
নিদেন পক্ষে মানবতার দোহাই দিয়ে হলেও..
আপনি কখনো ধর্মের কারণে সম্পর্কিত ,
আবার কখনও বা ধর্ম বিদ্বেষের কারণে !
কিংবা নুতন কোনো সম্পর্ককের সন্ধানে অনুরাগী দৃষ্টিতেও সম্পর্কিত।
হয়তো দেখবেন যে মানুষ টা কে আপনি চেনেন না,জানেন না,
হয়তো সে আপনার সঙ্গে কোন ভাবেই যুক্ত নয়,
হয়তো মানুষ টা কে দেখলেই আপনার ভাল লাগে না,
আবার উল্টো টাও হতে পারে!
আসলে এও এক ধরনের সম্পর্ক!
রাজনীতিতে আপনার আগ্রহ নেই
অথচ রোজ কোথাও না কোথাও সরকারের কিংবা
বিরোধীদের কাজ নিয়ে আপনি সমালোচনায় মুখর!
এভাবেও আপনি রাজনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছেন!
আসলে সম্পর্ক গুলো কে অস্বীকার করা যায় না,
এড়িয়ে চলা যায়,
এড়িয়ে চলা টাও একটা সম্পর্ক।
হয়তো আপনার প্রিয় মানুষ টি এখন আর আপনার পছন্দ নয়,
যার সঙ্গে কত মুহূর্ত কাটিয়েছেন,ভালো - মন্দ মিলেই..
সেই মানুষটি এখন আর আপনার মন স্পর্শ করছে না, অথচ একই কারণে ঐ মানুষটি এক সময় আপনার প্রাণের দোসর ছিল..
তাকে আপনি এড়িয়ে যাচ্ছেন কিন্তু অস্বীকার করতে পারবেন কি!
ধরুন আপনার স্ত্রী কিংবা স্বামী ..কত তো টানাপোড়েন..
তারপর কোথাও সুতোয় বাঁধা থাকে ছিঁড়ে যাওয়া বস্তা পচা মন!
আসলে সম্পর্ক টাই আসল!
হোক না সেটা ভালোবাসা কিংবা ঘৃণার ,
অবজ্ঞা কিংবা অবহেলার!
বেচেঁ থাক সব সম্পর্কই নিজেদের মত করে...