কবিতা অন্তমিলের জীবন
কবি আজিজুল হক
উৎসর্গ মাধবীলতা কে
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা প্রেম
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, রূপক, সমসাময়িক, স্বাধীনতা

***অন্তমিলের জীবন***
©আজিজুল হক

তোর সাথেই কাটুক একটা জীবন
তোর সাথে হোক বসবাস
তোর সাথেই কাটুক জীবন
সুখে দুঃখে বারোমাস।

তোর সাথে রোদ বৃষ্টি
তোর সাথেই এক আকাশ দুপুর
তোর বুকেতেই খুঁজে বেড়াই
লুকিয়ে রাখা মানিক পীরের পুকুর।

হঠাৎ বৃষ্টি ,মেঘলা দুপুর
এলোমেলো ঝড়
মন খারাপের বিকেল বেলায়
একলা বসে ভাবিস কেন
আমায় শুধু পর!
তোর সাথে আধার আলোয় শরৎ মাখি রোজ
আকাশ গাঙে ভাসাই নাও
সাগর পারে করি যে তোর খোঁজ।

তোর সাথে তেই কাটুক জীবন
একলা রোদের শেষে
তোর সাথে তেই ভাসুক তরী
নুতন রঙে হেসে।

সোনা ঝরা দিনের শেষে দুঃখ যদি আসে
আসব ছুটে দিক বিদিক
হেলায় ছুড়ে ফেলে এক নিমিষে।

হঠাৎ যদি হারিয়ে ফেলিস আমার স্মৃতি গুলো,
পথের মাঝে খুঁজে দেখিস
পথের ধুলো গুলো।
ওতেই পাবি মিষ্টি ছোঁয়া
হারিয়ে যাওয়া ঢেউ,
বরাত জুড়ে আসব ফিরে
গোলাপ কিংবা ফিঙে হয়ে
তোর ঘরেতেই বাঁধবো বাসা
করব স্বাক্ষর মউ।

যখন তুমি একলা বসে বিকেল কিংবা সাঁঝে,
ভাববে কোন রাজপুত্তুর এলো বুঝি পঙ্খিরাজে চেপে,
দেখবি তখন উড়ছি আমি
তোমার ছোঁয়ায় তোমার আশেপাশে।
ভাঙা গড়ার জীবন শুধু,
ভাঙবে কত মন ,
তারই মাঝে বুক টা যে তোর
করবে আনচান।
ছন্দমিলের জীবন শেষে হারিয়ে যাব যেদিন
বুঝবি সেদিন দামী ছিলাম
ছিলাম না মোটেই ক্ষীণ।

দুঃখ পেলে ভাবিস আমায়
বাড়িয়ে দেব হাত,
এক বিকেল সুখ দেব আর
এক আকাশ ছাদ।

শেষ বিকেলে হারিয়ে যাব জীবন থেকে যদি,
বেঁধে রেখ স্মৃতি গুলো,
হৃদ মাঝারে দিও তারে ফুলেল সমাধি।
জীবন এমন দুদিনেরই হয়,
তবু কত সুখ দুঃখের গল্প গুলো
একান্ত নিজেরই হয়।
সে সব না হয় রেখ মনে ,
যতনে আমায়,
ধুলোয় বাঁচি, ধুলোয় হাসি
আগলে রেখে তোমায়।
©আজিজুল হক

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments