| কবিতা | পুতুল নাচ |
| কবি | করুণাকর প্রধান |
| সময় | অক্টোবর,২০২৫ |
| লিখার স্থান | কলকাতা |
পুতুল নাচ
অদৃশ্য সুতো পাতা আছে ভূবনে
মানুষরা উঠে নামে সুতোর টানে
সে সুতো ধরে আছে একজনে-
এই সুতো পাতা আছে এই ভূবনে
কেউ ওটে উপরে, কেউ নামে নিচে
যাকে যেমন নাচায় সে তেমনি নাচে
নিজের কিছু নেই, সকলই সুতোর খেলা
সুতো বেধেঁ নামিয়ে দিয়ে, ঘোরায় সারাবেলা
পুতুল খেলার মঞ্চ পরে, কারে বা রাজা করে
কারে আবার ফকির করে, ফেলে রাখে পথধারে
যত করুক গর্ব-নাচন, সুতো ছেঁড়া নেই আয়োজন
পুতুল হয়েই আসে মানব,,চিন্তারই বা কি প্রয়োজন?
পুতুলের কিছু করার নেই ক্ষমতা
লাফায় দাপায় দেখায় তার দক্ষতা
ভুলে যায় সে- একজন অভিনেতা
যতই দম্ভ ধরুক,পাবে কি অমরতা?