কবিতা ওরা ও মানুষ
কবি মোঃ সোহাগ আলমগীর
লিখার স্থান সিরাজগঞ্জ
কবিতার বিষয় প্রতিবাদ, যুদ্ধ
Review This Poem

বাসস্ট্যান্ডে নেমে দেখি
ঘাম ঝরা এক কুলির গা
ভদ্র লোকের চরণ তলে

ভেঙে গেছে আখের কলসি
চিৎকার করে কাঁদছে কুলি
আমি বললাম এই বাবু জি
এমন লাত্তি মারছো তুমি
কুলি কি আর মানুষ না নাকি

আমার কথায়
এ আবার কোন দালালরে
বলছি থাম আর একটু নয়

কুলিটারে টেনে তুলে
ভদ্রলোকের হাতে
ছুড়ে দিলাম ডবল কড়ি
শুনে রাখ বাবু ওরাও তবে মানুষ
এই অভদ্র আর যেন না দেখি।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted