কবিতা কে এল ঐ কাবার ধারে
কবি মাহমুদুল মান্নান তারিফ
কাব্যগ্রন্থ আঁধারে আলোর নবী
সময় ২০০৮
উৎসর্গ প্রিয়নবী সা.
লিখার স্থান ছাতক- সুনামগঞ্জ
সম্পৃক্ততা প্রিয়নবীর শুভাগমন।
কবিতার বিষয় অন্যান্য

কে এল ঐ কাবার ধারে –এল রে আমিনার ফুল,
বিশ্বজুড়ে ঘ্রাণ ছড়াল, বিশ্বলোকের ভাঙল ভুল।।

ভাঙল আসিফ-নাইলা মূর্তি, মক্কাতে কে এসে রে,
তাওহীদেরই তুলল মিছিল, মহামানব বেশে রে।
কোন দুলালের আগমনে,
ফুটল রে ফুল গুলকাননে,
মরু সাহারার বাতায়নে, শুভাগমন জানায় কুল,
কে এল ওই কাবার ধারে-এল রে আমিনার ফুল।

সংক্ষেপিত
প্রকাশিত: আঁধারে আলোর নবী ২০০৮

guest
0 Comments
Newest
Oldest Most Voted