কবিতা শব্দের ওষ্ঠে চুমু
কবি হাবিব হেলাল
কবিতার বিষয় জীবনমুখী, রূপক
Review This Poem

হাওয়ার শরীরে চিত্রের ঘূর্ণি
আড়ালের ডাক
আমাকে টেনে নেয়
ভেতরের আকাশে

আমি লিখি তোমাকে
তুমি হয়ে ওঠো কবিতার মুখ

স্বপ্নেরা শব্দের ওষ্ঠে
এঁকে দেয় জ্যোৎস্না
প্রতিটি বাক্য
ডানা ঝাপটানো
প্রজাপতির গান

নীরবতাও রূপকের ভাষা
আমার নাম ধরে ডাকে
আমি শব্দের ঘ্রাণে
হারিয়ে যাই
ভেসে থাকি উপমার ডানায়…

guest
1 Comment
Newest
Oldest Most Voted