কবিতা দেশটা কার
কবি আনিস খান শিহাব
সময় ৩০-০৩-২০২৫
উৎসর্গ প্রিয় শিক্ষক আনিছুর রহমান, তন্ময় ভৌমিক, অয়ন কুমার দে, হাবিবুল্লাহ এবং ড ইমদাদুল হক মামুন কে
লিখার স্থান Naikhongchhari, Bandarban
সম্পৃক্ততা কবিতা ও সাহিত্যচর্চা
কবিতার বিষয় প্রতিবাদ, বাংলাদেশ, রাজনৈতিক
Review This Poem

এই দেশে জন্মেছি আমি, আমার স্বাধীনতা কেড়ে নেয় কে আবার?
এখানে নেতা, ওখানে নেতা—পাতি নেতা, ক্ষমতা কত তার!
ধর্মের নামে ভণ্ডামি, সে আবার জোর গলায় দেয় লেকচার।
যার জন্ম নয় এ দেশে, আলেম রূপে জালেম—সে তো মহা জানোয়ার।
হায়রে ভণ্ডের দল, এমন করে কত পার পাবি তোরা?
সকল হিসাব রাখে আল্লাহ—কেউ তোরা বাঁচতে পারবি না, ভণ্ডরা।
এখনো না চিনো জাতি, ভণ্ডের দল—আগে হও বাঙালি।
হায়রে ভণ্ড কণ্ঠে মিথ্যা কথার বাণী, পায় জোটে গণতালি।
না বুঝে ধর্মের গোড়া, তাও আবার নীতি নিয়ে লাফালাফি!
আগে বলেছি তোরা ভণ্ড, এখন আবার বলি—তোরা মহা পাপী।
তোরা বাঙালি নয়, তবুও দাও বাঙালিকে নীতির জ্ঞান।
ঠাঁই নাই তোদের—যতই ধরো ছদ্মবেশ, ছাড়বে না তোদের বাংলার জমিন।
বাংলাদেশ আমার—বাঙালির যুগ যুগের অহংকার।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
বাংলা, তুমি যুগ যুগ ধরে চেতনার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted