তোকে শুধু দেখে গেলাম স্বপ্নেতে-
আমার ইচ্ছেগুলো অসম্পূর্ণ থেকে গেল রে।
(চোখ থেকে গড়িয়ে পড়ে জল)
আমি যে শুয়ে আছি হাসপাতালের বেডে,
পাশেই দেখতে পাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আমার হার্টবিট-
তার ওঠানামা ক্রমশ কমে আসছে, কমে আসছে।
সম্পূর্ণ

আল্লাহ
আলমের স্রষ্টা তুমি
সৃষ্টি আমি
মাফ/ (ক্ষমা) কর আমারে।।
তুমি গফুরো গাফফার শুনি
কোরআনের ধ্বনি
তাই তওবাকারী বান্দারে।।সম্পূর্ণ