| কবিতা | শরতের যাতনা |
| কবি | মোহাম্মদ মুছা |
| সময় | ০৫/১০/২৪ |
| উৎসর্গ | তানিয়া সুলতানা |
| লিখার স্থান | পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম |
| সম্পৃক্ততা | প্রেম |
| কবিতার বিষয় | প্রেম |
শরতের যাতনা
মোহাম্মদ মুছা
আমায় যদি নিবৃত্তে রাখতে চাও
শরতের কাশফুল তোমার আঁচলে ঢাকো,
শুভ্র সাদা মেঘ তোমার পাঁজরে বাঁধো
কারন আমি যে উন্মাদ আমি যে বাঁধনহারা,
পারবে কি?
নয়তো তুমি ফিরে আসো
চলো দুজন শুভ্র সাদা মেঘের শেষ প্রান্তে কাশবনে লুটিয়ে পড়ি,
আসবে? যদি বলো না,
অতঃপর, আমি আর সইবো না
আমি বিপ্লবী হবো অরণ্যে আর গগন বিনাশে।