কবিতা নিরঞ্জনের না বলা কথা ২
কবি রোমেল আজিজ
কাব্যগ্রন্থ নিরঞ্জনের না বলা কথা
কবিতার বিষয় প্রেম, বাংলাদেশ, বিরহ
Review This Poem

গৌতম বুদ্ধের ঘর ছাড়ার রহস্যটা
আজো অজানাই রয়ে গিয়েছে,
অনেকটা নিরঞ্জনের না বলা
কথাগুলোর মতোই।

উচ্চ মাধ্যমিকের ক্লাস শেষে
একে একে বাড়ি ফিরতো সবাই,
শুধু একজন ছাড়া।
চৈত্র-বর্ষার রোদ বৃষ্টি গায়ে মেখে
ছুটতো বিপাশার পেছন পেছন!

দেখে আমরা হাসতাম…

ইকোনমিক্স ক্লাস শেষে
একদিন জিজ্ঞেস করে ফেললাম —
‘তোর নিরপেক্ষ রেখায়
বিপাশা পৌঁছুতে আর কত দেরী?’

নিরঞ্জনের শান্ত উত্তর –
‘বিন্দুকে স্পর্শ করা না,
পরিধির নিয়ম হলো
বিন্দুর চারপাশটা
পরম মমতায় ঘিরে থাকা …’

guest
0 Comments
Newest
Oldest Most Voted