কবিতা অসীম সৃষ্টিকারী
কবি মোঃ রুহুল আমিন
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় অন্যান্য, আশা, প্রকৃতি, প্রেম

মালিক যিনি বাদশা তিনি
হুকুম তার'ই…. চলে,
সবুজ শ্যামল মাঠ ও ঘাটে
কতো ফসল….ফলে।

সকল জীবের খাদ্য জোগান
রাখে সদয়….. দৃষ্টি,
আসমান জমিন উভয় তরে
করেন সব'ই… সৃষ্টি।

বিশ্ব চালান আপন মনে
নাটাই হাতে রেখে,
নব মন্ডল এবং ভূমন্ডল
নিজে সবি দেখে।

রাতের আকাশ লক্ষ্য তারার
ঝিলিক জ্বলে উঠে,
অটুট বিশ্বাস মনের মাঝে
রবের নিয়ম ঘটে।

আঁধার কালো অতল গহীন
সাগর জলের ধারা,
অচল রুদ্ধ অসীম অপার
আদেশ জারি ছাড়া।

guest
0 Comments
Newest
Oldest Most Voted