কবিতা ভেসে চলা পাথর
কবি আজিজ বিন নুর
উৎসর্গ বৈশাখী
লিখার স্থান মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, প্রেম, বিরহ, রূপক
Review This Poem

মিথের অন্ধত্বে চলেছে দিকভোলা কৃষ্টির নদী
হাতির মতো শুঁয়োপোকাও জলের মাতালতায় বাঁচে
হারকিউলাসের দুধ ছড়ানো ছায়াপথের মতো–
অজস্র তারকার আবর্তনে পূরবী তুমিও এক ভেসে চলা পাথর ;
শুধু লৈঙ্গিক ব্যাকরণ মেনে আগুনের প্লবতা আজ
তোমার হিমাঙ্কের পরিধিতে দেখায় বিমূর্ত অরোরা।
পূরবী, দলকানা আলোর রৈখিক তরঙ্গের মতো
তুমি এক নীতিহীন তেজস্ক্রিয় মিশাইল।
জীবনের গভীরে ডুব দিয়ে তুলে এনেছে যে রাশি রাশি জড়তা
তার কাছে জীবনের মানে শুধু একপেশে জিতে যাওয়া।

guest
0 Comments
Newest
Oldest Most Voted