তোমার শুভ্র হাতের নীল শিরাসমুহ
স্বচ্ছ পানিতে ডোবা ফর্সা পা জোড়া
ঘনকালো কেশ আর মায়াময় মুখ খানী
উচ্ছল হাসিতে ফেটে পড়া বিউটি টুথ গুলো
সবকিছুই কতভাবে এঁকেছি এ মনে।সম্পূর্ণ

বকুল হাসনাহেনা কিংবা রজনীগন্ধার ম ম গন্ধে কখনো খুঁজি নাই তোমাকে,
বুকের পাঁজরে অঝরে ষোড়ষীর মতো যত্নে ছিলে।
তারপরেও দূরে গেলে!সম্পূর্ণ

তোমার পবিত্র ভালোবাসার স্পর্শে আমার ক্লান্তি ঘুচে যাবে।
তোমার হাতের সাথে হাত ছুঁয়ে—
শত সহস্র বছর দেখতে দেখতেই কেঁটে যাবে;
আমি না থাকি আমার সত্ত্বা তোমার হ’য়ে রয়ে যাবে।সম্পূর্ণ