কবিতা একটুকরো মৃত চাঁদ ও মৃত্যুর রং..
কবি আজিজুল হক
উৎসর্গ মাধবীলতা কে
লিখার স্থান কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রকৃতি, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, বিরহ, ভারতবর্ষ, মৃত্যু, রাজনৈতিক, স্বাধীনতা

তুমি কখনো একলা একাকী নিঝুম কোন
পুর্নিমার রাতে বৃষ্টিতে ভিজেছো? একলা কোন অমাবাস্যার রাতে ব্যালকোনিতে দাঁড়িয়ে অন্ধকারে নিজেকে দেখেছো?
বৃষ্টিতে তো ভিজেছো অনেক,
কখনও কি কারো আবেগ, অনুভূতির ছোঁয়ায় ভিজিয়েছো নিজেকে একলা কোন রাতে?

খোলা আকাশে মাঠে দাঁড়িয়ে ভিজিয়েছো নিজেকে কখনও?তোমার কেশ বেয়ে ঝরে পড়া পানি গুলোকে উপলব্ধি করেছ কি কখনও,
ওতে কার অশ্রুজলে সিক্ত সে সব জলরাশি?
সে জল কি ছুঁতে পেরেছে তোমার হৃদয়!
তুমি কি কষ্ট পেয়েছিলে তাতে? নাকি কারো অশ্রুজলে উল্লাসে মেতে উঠেছিলে?
তোমার বুকের খাঁজে ছুঁয়েছিল সে জল?
আচ্ছা, তুমি কি খুব কেঁদেছিলে সেদিন?

"আমার গল্প শুনে কান্না ভেজা চোখে
তাকাতে নেই ওভাবে আমার দিকে
ওতে দুঃখ পাবো,
"আমিতো বেশ আছি দুঃখের সাগরে নিজেকে ভাসিয়ে
এক বুক বেদনা নিয়ে।"

তুমি কি আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুঁজে দেয়ার মানে জানো?
তুমি কতখানি গুনতে পারো? কখনি কি চেষ্টা করেছো জলপ্রপাত হয়ে ভেসে যেতে? পড়ন্ত বিকেলে কি বাঁশির সুর তোমায় পাগল করে?
অথৈ জোছনা না জোনাকিপোকা?
রাত গভীর হলে কার ছায়া খুঁজো তুমি?

তোমার দরজা-জানালা বন্ধ, আশে পাশে ছড়িয়ে আছে দুমড়ে মুচড়ে ফেলে রাখা একটা মৃত মন ।
তুমি ভাবতে চেষ্টা করেছো নুতন কিছু,
একটা কবিতা, কিংবা গান
কিংবা তোমার অনুভুতিগুলোর ইতিহাস হয়ে উঠার গল্প!!
হচ্ছে হয়তো কিংবা হচ্ছে না!ক্ষতি নেই,অনুভুতি গুলো কে বিশ্রাম দাও,
ওরাও ক্লান্ত প্রতিদিনের মিথ্যে বেসাতিতে।
আর সব অনুভূতিই বা প্রকাশ করতে হবে কেন?

এর চেয়ে আগুন জ্বালাও,
পুড়ে ফেল নিজের মন আর অনুভুতিগুলো
দেখবে কতটা প্রখর সে স্পর্শ,
তোমার নিঃশ্বাসে সেই রাতে ভেজা বৃষ্টির জলের গন্ধ কি এখনো লেগে আছে
নাকি মন শুধু মন ছুয়েছে?
নাকি গড়েছে নদীর ওকুল!

এভাবেই শুরু হবে অন্য কোন ইতিহাস,
কিংবা আদিমতম কোন দিবারাত্রির কাব্য।
তারপরেও মন কি তোমার মন সত্যিই ছুঁতে পেরেছে?
নাকী যা ভাবছো তা শুধুই মৃত কোন জনপথের রাস্তা খনন
কিংবা অহল্যার দুরাচার দূর্ভোগ বুনোন?

তুমি কি সত্যি হৃদয় ছুতে চেয়েছো কখনও?
শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি,
পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় কেউ কেউ উঠতে পারে।

জোশনারাতের বালিয়ারি চড়ে ধু ধু দিগন্ত ব্যাপী
চাষ হয় দৃষ্টি বিনিময়ের,
কিংবা বৃষ্টির জলের সাথে নদীর মিলন ঘটে রোজ।
এক ফোঁটা বৃষ্টির জল খুব ছুঁয়ে যাক আমায়,
তোমার মতো নিঃসঙ্গ এক পূর্ণিমা রাতে,
সেখানে চাঁদ থাকুক,
নিতান্ত একাকী আমার পাশে,
ওকে নিয়েও আমি মৃত্যুর রঙে ভাসতে পারি অনন্ত কাল।
..... .....

guest
0 Comments
Newest
Oldest Most Voted