| কবিতা | তোমাতেই রবো |
| কবি | মল্লিকা রায় |
| উৎসর্গ | কবিতা অঞ্চলকে |
| লিখার স্থান | বাসভবনে |
| সম্পৃক্ততা | কবিতা |
কবিতা :
একসময় বুঝে নিলে
একক আমিই,
অন্যসব বিলাসে মোড়ানো
তুমি ফুলে উঠলে
সামান্য ফুঁসেও
জেনে গেছ ততক্ষণ
আমি ছাড়া
দানী সাজাবে না কেউ,
ওমন পরশে,মননে
যখনই চাইবে, বুঝে গেছ সব।
প্রেম ভুল হয় নাকি ! যতক্ষণ রসমে আসনে
মোক্ষম সবটাই দ্বার উপদ্বার
জানে সবটাই
বেড়োয় কে ঢোকে,তথাপি উপভ্রম
কে কে আছো পবিত্র হও
সামান্য এ
খোওয়া খোওয়ি গুলো
দরজা আড়ালে থাক না প্রতিভূত হয়ে
অবসরে সেজে গুঁজে বুঁদ,
কে না খোঁজে বলো
পেছনে আড়াল
গতকালও চারটি শাবক খেল
কুক্কুরী !
অনাহারী পেটের জ্বালায়,
আমি কি নিছক অনাদৃত
তোমাতেই রবো — ।