কবিতা তোমাতেই রবো
কবি মল্লিকা রায়
সময় সকাল
উৎসর্গ কবিতা অঞ্চলকে
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

কবিতা : ভালোবাসছি তোমায়

একসময় বুঝে নিলে তুমি
একক আমিই,
অন্যসব বিলাসে মোড়ানো
ফুলে উঠলে,সামান্য ফুঁসেও
জেনে গেছ ততক্ষণে
আমি ছাড়া
দানী সাজবে না কেউ, ওমন পরশে,মননে
যখনই চাইবে, বুঝে গেছ সব।
প্রেম ভুল হয় নাকি !
যতক্ষণ রসমে আসনে
মোক্ষম সবটাই দ্বার উপদ্বার
জানে সবটাই

বেড়োয় কে ঢোকে,তথাপি উপভ্রম
কে কে আছো পবিত্র হও, সামান্য এ
খোওয়া খোওয়ি গুলো
দরজা আড়ালে থাক না প্রতিভূত হয়ে
অবসরে সেজে গুঁজে বুঁদ,
কে না খোঁজে বলো
পেছনে আড়াল

গতকালও চারটি শাবক খেল
কুক্কুরী
অনাহারী পেটের জ্বালায়,
আমি কি নিছক অনাদৃত
তোমাতেই রবো — ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted