| কবিতা | জন্ম জন্মান্তরের জীবন |
| কবি | মোঃ মাহফুজ আহমেদ |
| সময় | ২১ জুলাই ২০২৬ |
| উৎসর্গ | আমার জন্মদাতা আব্বা-আম্মার নামে যারা আমাকে শিখিয়েছেন - মৃত্যু দিয়ে জিবন শেষ হয় না |
| লিখার স্থান | ধনুট, বগা জোলাগাতি |
| কবিতার বিষয় | জীবনমুখী |
জিবন কখন শুরু হবে।
নাকি জন্ম নেওয়া মাত্রই জিবন শুরু হয়ে গেছে।
আমার মনে হয় আর কিছু দিনের মধ্যেই জিবন শুরু হবে, এই ভেবে রাতে স্বপ্ন দেখি ঘুমের ভিতর,
একটু পরই ঘুম ভেঙ্গে দেখি সকাল হয়ে গেছে।
আবার ভাবি জিবন কখন শুরু হবে।
বুঝ হওয়ার পর থেকেই হয়তো এরকম ভেবে যাচ্ছি,
জিবন কখন শুরু হবে আর বেশি দিন বাকি নেই।
জিবন শুরু হওয়ার।
জিবন হয় তো ধাপে ধাপে শুরু হয়।
একটা সময় যখন মেনেই নিলাম,
জিবন হয় তো এভাবেই চলে।
তখন মনে হলো মৃত্যু দিয়েই জিবন শেষ।
আবার একটু পরই মনে হলো, না মৃত্যু দিয়ে জিবন শেষ না।
না আব্বা না বাজান মৃত্যু দিয়ে জিবন শেষ না।
মৃত্যুর পর যেহেতু জন্নাত জাহান্নাম আছে।
মৃত্যু দিয়ে জিবন শেষ না।
জিবন জন্মজন্মান্তরের।
জিবন কোন দিন শেষ হবে না।
যতোদিন আমার সৃষ্টিকর্তা আছে।
আমার রাসুল আছে।
মোল্লা—