| কবিতা | মহেঞ্জোদারোর শিলালিপি |
| কবি | আজিজুল হক |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী, প্রকৃতি, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, বিরহ, ভারতবর্ষ, মৃত্যু, যুদ্ধ, রাজনৈতিক, সমসাময়িক |
আমি ঘুমাতে পারিনা
মানুষের নয়, মনুষত্বের মৃত্যু আমায় অনুক্ষণ দগ্ধ করে
আমি ঘুমাতে পারি না।
মহেঞ্জোদারোর মানুষ গুলোর উপর আর্য রক্তের চোখ রাঙানী আজও মুহূর্তে ধূলিসাৎ করে দেয়
আমাদের সহশ্রাবদ্ব রজনী।
আমার মধ্য আর্য - অনার্য রক্তের নিরন্তর যুদ্ধে আমি মর্মাহত হই প্রতিক্ষণে।
ভারতবর্ষের মানচিত্রে কোন এক বৌদ্ধ ভিক্ষুকের অজস্র চোখের জল
প্রতিনিয়ত তাড়া করে আমায়
আমি অশোক চক্রের ধারাপাত বদলে দিই
তৈমুর কিংবা খিলজির কবরে খুঁজি প্রাচীন পাণ্ডুলিপির মিথ্যে অপবাদ।
আমার চোখে ঘুম আসে না আজ,
প্রিয়ার সোহাগ চোখের আড়ালে ইতিহাস বদলায়..
নিমিষেই মানুষগুলো মাংসাশী হয়ে উঠে..
বিছানা কেঁপে উঠে প্রতারণায়,
অথচ আমার বিশ্বাস গুলো মিথ্যে ছিল না!
তন্দ্রাচ্ছন্ন আঁখি মিথ্যে স্বান্তনায় নিঝুম রাতের অন্ধকারে লাইলি কিংবা মজনুর গোর জিয়ারতের জামাতে সামিল হয়।
ভালোবাসা হঠাৎই
স্বাধীন বীভৎস স্বপ্ন আঁতকে উঠে
আমার চোখে নামে অনবরত
ত্রিবেণী সঙ্গমের কষ্টতীর্ণ মুখ,
সাধু - সন্যাসীদের ভণ্ডামির পবিত্র স্নানে।
কিংবা মোল্লা - মৌলবীর আবে - জম জমে সিক্ত হবার
কামতেজ্বনায়!
আসলেই কি মিথ্যে সব?
আমার, আমাদের এই হাতে হাত রেখে পথ চলা?
আমাদের বোধ-গুলো কি
সত্যিই আদিম হিংস্রতায় ঢেকে রাখা শুধু মাত্র পর্ণগ্রাফির মডেল?
নাকি সভ্যতার পর সভ্যতা প্রেমহীন এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকা শুষ্ক জীবন - যন্ত্রনার পরিহাস!
মহেঞ্জোদারোর বিলাপ আমার বুকে আজও জেগে থাকে বেমালুম নিষ্ঠুরতায়।
আমি ঘুমাতে পারি না।
অজস্র অনার্য চোখ জেগে থাকে আমার সঙ্গে প্রতিনিয়ত।
.....