| কবিতা | কে কবে পারছে ভালোবাসারে কবর দিতে? |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
| কাব্যগ্রন্থ | আমার আত্মার মাগফেরাত কামনায় |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
ভালোবাসা কেমন হয়? যেন রোজ রাতের হস্তমৈথুনে কারো মুখ ভেসে আসে দুর থেকে? কারো বাদামী ক্লিভেজের ভিতর কোমল পাউরুটি ডুবিয়ে খাবার স্বপ্ন বরষার ট্রানজিস্টরের মতো সিগন্যাল হারাচ্ছে বুকের ভিতর। যেন দুরের কামিনী গাছ থেকে গন্ধ ছড়ায় খুব ভোর ভোর। তুমি ঘুমাইয়া পড়ছো কিনা জানিনা, তবে আমার স্বপ্নে তুমি জাইগা আছো। উঠতেছো, বসতেছো- ক্লিভেজ দেখাইয়া হাসতেছো খুব। অন্যের সাথে আছো জানি, তবুও আমার স্বপ্নে তুমি কোমর দোলাইয়া ক্রমশ আসতেছো কাছে, বাসতেছো ভালো- বলতেছো ‘চা করি?’