কবিতা খুঁজি
কবি মাঈদা মুসকান
সময় ১ লা জানুয়ারি ২০২৫, রাত ১.০০
লিখার স্থান উত্তরা,ঢাকা
কবিতার বিষয় আশা, প্রেম, বিরহ
Review This Poem

আপনারে খুঁজি বিকেল ৫ টায় ছাইড়া যাওয়া সুবর্ণ এক্সপ্রেসের প্রতিটা বগির ভিতরে
আপনারে খুঁজি সায়দাবাদ বাস টার্মিনালের শ্যামলী কাউন্টারে
আপনারে খুঁজি আমার ভার্সিটি ছাদ থেইক্যা দেখতে পাওয়া খোলা আকাশের মধ্যে,
আপনারে খুঁজি অবসাদগ্রস্ত বিকেলে
আপনারে খুঁজি আমার কান্না পাইলে
খুঁজি আর খুঁজে ফিরি, কিন্তু
আপনারে পাইনা।

ট্রেন , বাস দেখলেই দাঁড়াই থাকি,
আপনারে দেখবো বইলা
খুঁইজা ই তো পাইনা
দেখবো কি?

আমি জানিনা আপনারে পাবো কিনা
অবশ্য পাবো জাইনা আপনারে ভালোবাসিনাই
আপনারে ভালোবাসি মানে সবটা উজাড় করেই ভালোবাসি
ভালোবাসি আর বাসবো,আপনে না বাসলেও
জেনে রাখবেন একজন আছে,
আপনার অনেক কাছে থাকার,আপনারে অনেক ভালোবাসার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted